1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় বিয়ের প্রলোভনে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা
রং নম্বরে পরিচয় থেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ২৫ দিনে কিশোরীকে না পেয়ে তার মা বাদি হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুইজনকে আসামী করে একটি মামলা করেছেন। সোমবার ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহন করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলায় প্রধান আসামী করা হয়েছে বরিশাল জেলার
বাখেরগঞ্জ উপজেলার চরবিশারীকাঠি গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো: মুনসুর (৩০) ও তার সহযোগী শফিকুল ইসলামকে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

মামলার অভিযোগে জনা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দরিকাটা গ্রামের বাদি তার প্রাপ্ত বয়স্ক ২৫ বছরের কিশোরী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। এক বছর আগে আসামী মুনসুর বাদির মেয়ের ফোনে একটি কল দেয়। বাদির মেয়ে পরিচয় জানতে চাইলে মুনসুর বলে রং নম্বরে কল গেছে। এরপর থেকে প্রায়ই বাদির মেয়েকে মুনসুর ফোন দিতেন। বাদির মেয়ে ফোনে পরিচয় জানতে চাইলে মুনসুর তার পরিচয় দেয়। এমনি ভাবে বাদির মেয়ে ও মুনসুরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মুনসুর বাদির মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখায়। বিষয়টি বাদি জানতে পারেন। বাদি তার মেয়েকে অপরিচিত ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। বাদির মেয়ে বিষয়টি মুনসুরকে জানিয়ে দেয় তার পরিবার বিয়ে দিতে রাজি নয়। এতে মুনসুর ক্ষিপ্ত হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত মাসের ১২ ডিসেম্বর সকাল অনুমান ১০ টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার দরিকাটা গ্রামের বয়াতী বাড়ির সামনে কাচা রাস্তার উপর বাদির মেয়ে গেলে মুনসুর ও দার সহযোগী শফিকুল ইসলাম অপহরণ করে নিয়ে যায়। বাদির মেয়েকে জোর করে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নেওয়ার সময় জনৈক মোকসেদুল দেখে বাদিকে জানায়।

কিশোরীর মেয়ে বলেন, আসামী মুনসুর ও শফিকুল ইসলাম আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক অপহরণ করে। আমি মোকসেদুলের কাছে সংবাদ পেয়ে মেয়ের ফোনে মুনসুরের নম্বর পেয়ে মুনসুরকে ফোন দিলে বলে আপনার মেয়ে ভালো আছে। আমি মুনসুরের ঠিকানা সংগ্রহ করে আমরা কয়েকজন তার বাড়িতে যাই। একটু সময়ের জন্য আমার মেয়ে আমাকে বলে ওরা আমাকে মেরে ফেলবে। মুনসুর আমাকে জোর করে ধর্ষণ করে যাচ্ছে। তোমরা আমাকে নিয়ে যাও। এরই মধ্যে মুনসুর ও শফিকুল ইসলাম আমাদের দেখে তাড়িয়ে দেয়। আমার মেয়ে ২৫ দিন মুনসুর ও শফিকুল ইসলামের দখলে আছে। আমি জানি না আমার মেয়ে বেঁচে আছে কিনা। এমনও হতে পারে আসামীরা আমার মেয়েকে হত্যা করতে পারে। বিদেশে পাচার করতে পারে। আমার মেয়েকে মুনসুর ও শফিকুল ইসলামের দখল দেখে উদ্ধার চাই। মুনসুরের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

এম মজিবুল হক কিসলু

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...