1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা


নবম শ্রেণিতে পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচটকির বাসিন্দা।

জানা যায়, ভিকটিম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করে। শিক্ষার্থী তার পিতা নাসির উদ্দিন ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সাথে বসবাস করে।
গত মাসের ০৯ জানুয়ারি এবং ১৩ জানুয়ারি রাতে নিজ ঘরে নাসির উদ্দিন চৌকিদার তার মেয়েকে একা পেয়ে দুইবার ধর্ষণ করে। ধর্ষণের পর নিরাপত্তার জন্য মেয়েকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করায় বাবা। শিক্ষার্থীর সৎ মা জানান, এই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে ভিকটিম সাধারণত তার বৃদ্ধ দাদির সাথে রাতে ঘুমায়। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,
লোকলজ্জা ও ভয়ে এতদিন বিষয়টি গোপন রেখেছি। বাবা আবারও ধর্ষণ করতে পারে এমন আশংকায় আমি বুধবার (০৪ ফেব্রুয়ারি) নিজে পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
শিক্ষার্থীর বাবা নাসির উদ্দিন চৌকিদার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার ধারণা মেয়ের আপন মা মেয়েকে দিয়ে এ কাজ করিয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,অভিযোগ পাওয়ার পরে পাথরঘাটা থানা পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করে। বর্তমানে সে পাথরঘাটা থানা হেফাজতে রয়েছে, ভিকটিমের অভিযোগটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...