1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শ্রীরামপুর ও সুতিপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধ গ্রামবাসী: মেধা ও সমাজসেবায় প্রবর্তিত হলে বিশেষ পুরস্কার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টের :আমিনুর ইসলাম , ধামরাই |

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ও শ্রীরামপুর গ্রামের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সুতিপাড়ার নান্নার রোডের এফটিসি হলরুমে অনুষ্ঠিত এই সভায় উভয় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল গ্রাম দুটিকে একটি আধুনিক ‘মডেল গ্রাম’ হিসেবে গড়ে তোলা।গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সামাজিক কার্যক্রমকে গতিশীল করতে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো:সমাজ কল্যাণ পুরস্কার: প্রতি বছর সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ১০ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।শিক্ষাবৃত্তি: মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিয়মিত বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।ক্রীড়া ও বিনোদন: গ্রাম দুটির তরুণদের মাদকমুক্ত রাখতে দুটি ক্লাবের সমন্বয়ে ফ্রেন্ডলি ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন।পরিবেশ ও শৃঙ্খলা: স্থানীয় বাজারে কাস্টমার বান্ধব আচরণ নিশ্চিত করা, সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।নতুন কমিটি গঠন:উক্ত সামাজিক কার্যক্রমগুলো পরিচালনার জন্য ১০-০২-২০২৬ থেকে ০৯-০২-২০২৮ মেয়াদে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি এবং অভিজিৎ কুমার দেবনাথকে সদস্য সচিব নির্বাচিত করে ৭ সদস্যের একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ আতাউর রহমান, মোঃ শামসুর রহমান, মোঃ ফরমান আলী, মোঃ মাহবুব রহমান এবং মোঃ সাইদুর রহমান।

এছাড়া এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক সহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট সমাজসেবকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “সামাজিক কর্মকাণ্ডে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সমাজকে সুন্দর করা সম্ভব। এই উদ্যোগ শ্রীরামপুর ও সুতিপাড়া গ্রামকে আধুনিক ও আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করবে।”সভার সভাপতি জনাব সামছুল হক গ্রামের উন্নয়নে সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এই কার্যক্রমে আর্থিক ও মানসিক সহায়তার আশ্বাস দেন।গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন এর মাধ্যমে এলাকায় বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল ও শিক্ষার মান বৃদ্ধিতে বড় পরিবর্তন আসবে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...