1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাদারীপুরে ৩৮১ ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি ঝুঁকিপূর্ণ ঘোষণা, কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ নির্বাচন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল আহাদ(জনবন্ধু)

:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলায় কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টিকে ঝুঁকিপূর্ণ এবং বাকি ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন।ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য। অন্যদিকে সাধারণ ভোটকেন্দ্রগুলোতে থাকবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় জেলায় প্রায় ৬০০ জন সেনা সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় ১০০ জন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় থাকবেন ২০০ জন সেনা সদস্য। পাশাপাশি নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে ৬ প্লাটুন বিজিবি ও প্রায় ৫০ জন র‍্যাব সদস্য।এছাড়া আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণকালীন সময়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও মাঠে দায়িত্ব পালন করবেন।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, এই সমন্বিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মাদারীপুরে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...