1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় সভা: দল-মত নির্বিশেষে সবার মন্ত্রী

  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আলাউদ্দিন:

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান। জনগুরুত্বপূর্ণ উন্নয়নকাজ দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি।শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ এলাকার রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনিয়ম বা অপরাধে জড়িত না হয়। অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।মন্ত্রী আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।দিনব্যাপী সফরে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলের সভায় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক প্রতিনিধি, আলেম-ওলামা, সাংবাদিক এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এর আগে সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে মন্ত্রী জানান, আগামী ১৮০ দিনের মধ্যে সারাদেশে বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদী ড্রেজিং এবং রহমতখালী খাল পুনঃখননের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পানিসম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি ছিল তাঁর নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক সফর। স্থানীয়রা আশা করছেন, তাঁর উদ্যোগে জেলার দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...