1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই

  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি

:সিলেট নগরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। এবার খোদ মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই হয়ে গেছে।গত ৮ মে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।সিলেট নগরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার নগরের মিরের ময়দান এলাকায় র‌্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা। একই দিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশু সন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়ে মহানগর বিএনপি নেতা নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি। তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পরবর্তীতে বিকাশের ৯ কর্মীকে আটক করে এসএমপি পুলিশ। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে। তবে আসল ছিনতাইকারী কারা এ বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ঘুরপাক খাচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...