1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

সিলেটে পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ

  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

সিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকন

জেলা প্রশাসক, সিলেট

যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে,
সিলেটের পীরের বাজার, পীরের চক এলাকার (মন্দিরের এলাকা) কুশিয়ারা হাউজিংয়ের শেষ মাথায় উত্তর দিকে শ্বশান টিলা কেটে হাজার কোটি টাকার মালিক হচ্ছে ছাদন মিয়া, জিয়া উদ্দিন জিরাই, কালা মিয়া উভয়ের পিতা মৃত আহমদ আলী ওরফে মাকু মিয়া। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় স্থানীয় খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মোকামের গুলের ফয়জুর রহমান ফয়জু, নোয়াগাওয়ের সাইদ সবাই ভাগ বাটোয়ারায় অংশীদার। এই ছাদন, জিয়া, কালা মিয়া স্থানীয় শেল্টার দাতা ভূমি খেকো বশির, আনোয়ার তাদের উভয়ের পিতা ফয়াজ মিয়া। টিলা কেটে মাটি নিতে গিয়ে পীরের চক ১নং রোড ও ২নং রোডের বেহাল দশা দেখার মত কেউ নেই। যেসব ট্রাক দিয়ে মাটি কাটা হয়-সিলেট-ড-১১-০৫২৯, সিলেট-মেট্রো-জ-১১-০০৫৬, ঢাকা-মেট্রো-হ-২৫৪৩ এদের একটি গাড়িরও কোন কাগজপত্র নাই। রাস্তাগুলো এমনিতেই চলাচলে অনুপযোগী ভাঙ্গার কারনে তার মধ্যে ৩/৪ টা ট্রাক সারারাত ভর মাটি কেটে লাখ লাখ টাকা আয় করে এলাকার স্থানীয় কোন মানুষকে তারা মানুষই মনে করে না। স্থানীয় একজন লোকের সাথে কথা বললে তিনি বলেন তাদের মাটি কাটার কারনে একদিকে রাস্তাঘাটের বেহাল দশাা অন্যদিকে আশপাশে কোন মানুষ রাতে ঘুমাতে পারেনা। স্থানীয় প্রশাসন পরিবেশ অধিদপ্তরের সাথে বার বার যোগাযোগ করা হলেও কোন লাভ নেই। কে শোনে কার কথা কারন “টাকা কথা বলে” সবাই ভাগ বাটোয়ারার অংশীদার। পরিবেশ অধিদপ্তর পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয় সেটা বুঝে কিন্তু পাহাড়, টিলা কেটে সিলেটের ঐতিহ্যকে যারা ধ্বংস করছে সেদিকে লক্ষ্য নেই শুধু ভাগ বাটোয়ারায় ব্যস্ত পরিবেশ রক্ষক নামের ভক্ষকগুলো। স্থানীয় লোকজন বলেন তার প্রশাসনের ছত্রছায়ায় দলীয় প্রভাব খাটিয়ে তাদের মতের উল্টো হলেই তাকে তারা মারধর করে। জানে মারার হুমকি দেয়। তাহলে এই পরিবেশ অধিদপ্তরের কাজ কি? সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন প্রশাসনের যার কাছে যাই সেই বলে এটা তার কাজ নয় তাহলে এই পরিবেশ অধিদপ্তরের নামে যারা কাজ করে তাদের আসল কাজ আসলে কি? তাই অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্বশানের টিলা, পীরের বাজার শাহপরান থানা সিলেট সহ আখালিয়া এলাকার জগদীশের টিলা কাটা বন্ধ ও সরকারের জায়গা দখল করে বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ ও স্থানীয় প্রশাসন যেন মুখে না বলে কাজে তা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপন গ্রহণ করেন অনতিবিলম্বে। প্রতিদিন রাতে শত শত ট্রাক মাটি কেটে বিভিন্ন প্লট ভর্তি করার কন্ট্রাক্টরিতে ব্যস্ত এই চক্র। নিজের বাড়ীটাও সরকারী জায়গায় তৈরী করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক হইতেছে ছাদন মিয়া, জিয়া উদ্দিন জিরাই, কালা মিয়া, আজাদুর রহমান আজাদ, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফয়জুর রহমান ফয়জু, নোয়াগাওয়ের সাইদ,বশির, আনোয়ার। এদের বিরুদ্ধে অনতিবিলম্বে স্থানীয় প্রশাসন সহ ব্যবস্থা না নিলে সিলেটের ঐতিহ্যকে মাটিতে মিশিয়ে দিবে। আরোও উল্লেখ্য যে, ওরা ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী শ্বশান টিলা কাটার পাশাপাশি সরকারের অনেক জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং তামাবিল হাইওয়ে রোডের পীরের বাজার হাজী ভিলা নামক স্থানে সরকারী জায়গার ওপর রাস্তার পাশে ইট, বালু, পাথরের ব্যবসা চালিয়ে আসছে দেখার যেন কেউ নেই।
অতএব মহোদয় সমীপে প্রার্থনা যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার মর্জি হয়।
তারিখঃ ১০/০৫/২০২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...