1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

সাভারে শীর্ষ মাদক ডিলারের আস্তানায় র‍্যাবের হানা, বিদেশি পিস্তল,গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

সাভারের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম হোসেনের আস্তানায় দুর্ধর্ষ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি ও মাদকসহ শামীমের তিন ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়েছে।রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় শামীমের গ্যারেজে এই ঝটিকা অভিযান চালায় র‍্যাব। আটককৃতরা হলো, সুমন, জাহিদ ও সবুজ। তবে অভিযানের সময় মূল হোতা শামীম হোসেনকে সেখানে পাওয়া যায়নি।র‍্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে রাজাশন এলাকায় শামীমের গ্যারেজে একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-৪ এর সাভার কোম্পানি কমান্ডার শাহীনুর কবিরের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্যারেজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি,মাদক উদ্ধার করা হয়।এবং তিন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।অভিযান সম্পর্কে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা শামীমের আস্তানায় এই অভিযান চালাই। অভিযানে শামীমকে পাওয়া না গেলেও তার তিন সহযোগীকে অস্ত্রসহ আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমাদের উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি এবং ইয়াবা,হিরোইন,গাঞ্জা!তিনি আরও জানান, শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে র‍্যাবের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এদিকে, রাজাশন এলাকায় র‍্যাবের এই সাঁড়াশি অভিযানে জনমনে স্বস্তি ফিরলেও পলাতক শামীমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...