1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

মির্জাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন শারমীন আক্তার লাকী

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সজিবুর রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন জনাব শারমীন আক্তার লাকী। তিনি উপজেলার দক্ষিণ কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

​উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত তালিকায় তাঁর এই গৌরবময় অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​কমিটির সভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান এই চূড়ান্ত তালিকায় অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন।

​প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়। জনাব শারমীন আক্তার লাকীর এই সাফল্যে তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

​নির্বাচিত শিক্ষিকার সংক্ষিপ্ত পরিচিতি:

  • নাম: জনাব শারমীন আক্তার লাকী
  • পদবি ও কর্মস্থল: প্রধান শিক্ষক, দক্ষিণ কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সপ্রাবি), মির্জাগঞ্জ, পটুয়াখালী।
  • স্থায়ী ঠিকানা: পূর্ব সুবিদখালী, সুবিদখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী।
এই ক্যাটাগরিতে আরো সংবাদ...