1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...