1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

বালিয়াটিতে ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে তিন জেলার মানুষ

  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তিন জেলার সাধারণ মানুষ।বালিয়াটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিক থেকে ভজনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এই সড়কটি মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং ঢাকা জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করে চলাচল করলেও সড়কটির বেহাল অবস্থার কারণে যাতায়াত মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, গত চার থেকে পাঁচ বছর ধরে রাস্তাটির কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রায়ই যাত্রীবাহী যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটছে, এতে মানুষ আহত হচ্ছে এবং ভোগান্তি চরমে পৌঁছেছে।এলাকাবাসী জানান, বালিয়াটি পুরাতন বাজার স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছাসেবক টিম প্রায় দুইবছর আগে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। এছাড়াও সম্প্রতি সাটুরিয়া উপজেলার সর্বস্তরের জনগণ একযোগে দরখাস্ত প্রদান করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি মানিকগঞ্জ জেলার শেষ প্রান্তে হওয়ায় কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে জনগণ অবহেলার শিকার হচ্ছেন।এলাকাবাসীর একটাই দাবি—অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। অন্যথায় দুর্ঘটনা ও জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...