1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদার সাথে আজ ২০ মে ২০২৬ বুধবার দুপুরে ঢাকায় সাক্ষাৎ

  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদার সাথে আজ ২০ মে ২০২৬ বুধবার দুপুরে ঢাকায় সাক্ষাৎ করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সমিতির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক। তারা বরিশাল বিভাগ সমিতির বর্তমান ও অতীত কর্মকাণ্ডের আলোকে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং সমিতিকে আরও গতিশীল করার জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও আজীবন সদস্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু মুক্তি যুদ্ধের ৯ ম সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদা কে সমিতির প্রকাশনা শের ই বাংলা এ কে ফজলুল হক এর ৬৩ তম মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত প্রত্যাশা স্মরনিকা এবং মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক,প্রখ্যাত রাজনীতিবিদ,বরগুনার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির হিরু’ র নামে প্রকাশিত স্মারক গ্রন্হ খানি হস্তান্তর করেন। বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সমিতি আয়োজিত আগামী ১৩ জুন২০২৬ শনিবার ফল উতসব-২০২৬ অনুষ্ঠানে নবম সেক্টরের সেকেন্ড ইন কমান্ডকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং তিনি সাদরে গ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...