1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ ভূঁইয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। এক দেশ, এক আইন, এক নাগরিক অধিকার: বৈষম্য নয়, সমতার নগরব্যবস্থা চাই আজমিরীগঞ্জের উপ-প্রকৌশলী রবিউল আলমের অনিয়ম-দুর্নীতি বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদের অনিয়ম-দুর্নীতিনারায়ণগঞ্জে ৬ তলা বাড়ি শান্তিবাগে ৩ ফ্ল্যাট রামিসার ধর্ষণ ও হত্যা: “আইয়ামে জাহিলিয়াত কে মনে করিয়ে দেয়”—মীর্জা ইয়াসীন আরাফাত নারীর গৃহস্থালি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাজেট বরাদ্দের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০ গ্রাম হেরোইন

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোডের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুর ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার ০৬নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ইউনিয়নের টেকসই উন্নয়নকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষ হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন ০৬নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিপ্লব হোসেন সেলিম। অনুষ্ঠানে সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য ও সিনিয়র সার্ভেয়ার মোঃ শাহীনুর রহমান।সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৮৬০ টাকার খসড়া বাজেট ঘোষণা করা হয়। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম খান।উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, মোঃ সাইফুল ইসলাম এবং উপ-সহকারী ভূমি কর্মকর্তা এ কে এম আব্দুস সালামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।এছাড়াও সকল ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী, সিএইচসিপি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, তারুণ্য প্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্য, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, হাট-বাজার পরিচালনা কমিটির সদস্য, দফাদার, গ্রাম পুলিশ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।ঘোষিত বাজেট নিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব সওকত হোসেন, ইউপি সদস্য মোঃ তাইজুদ্দিন মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ মালেক, সভাপতি মোঃ সাইফুল ইসলাম সিদ্দিক, সহ-সভাপতি মোঃ ফজলুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণমূলক এ ধরনের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে জনগণের প্রত্যাশা ও মতামতের প্রতিফলন ঘটবে।পরিশেষে, ইউনিয়নের জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...