1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

বেতাগী প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন স্বাধীনের পিতার ইন্তেকাল করেন

  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বেতাগী প্রতিনিধি:

বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী কেবলা জান হুজুরের একান্ত আদরের মুরিদ, বিশ্ব জাকের মঞ্জিলের নিবেদিতপ্রাণ খাদেম এবং নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার একনিষ্ঠ সেবক মাওলানা ফাইজুল করিম সাহেব ২৩ মে ২০২৬ খ্রি, রাত ২:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)মরহুম মাওলানা ফাইজুল করিম সাহেব দীর্ঘ ৪৫ বছরেরও অধিক সময় ধরে বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ) এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে রাসুলুল্লাহ (সা.)-এর নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া তরিকার খেদমতে আত্মনিয়োগ করেন। তিনি বিশ্ব জাকের মঞ্জিল ও জাকের পার্টির শক্তি বৃদ্ধি, সংগঠনের উন্নয়ন এবং দ্বীনি খেদমতে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।তিনি দীর্ঘ ৩০ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ২০০-র অধিক মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলাম প্রচার এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই অবদান সর্বমহলে প্রশংসিত ছিল।বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী কেবলা জান হুজুরের পবিত্র জায়নামাজ মোবারকের খেদমতে দীর্ঘ ১৮ বছরেরও অধিক সময় নিষ্ঠা, ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, যা তাঁর জীবনের অন্যতম গৌরবময় আমল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।মরহুমের একাধিক জানাজার নামাজে অসংখ্য আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা অংশগ্রহণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ এবং জাকের ভাইদের রেখে গেছেন।আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...