1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি

কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের

  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

ভুল নীতিমালার খেসারত দিচ্ছেন উদ্যোক্তারা, নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত অভিযান স্থগিতের আহ্বান

সেন্টমার্টিন, সাজেক ও বান্দরবানের পর এবার কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উচ্ছেদ অভিযান ও নীতিমালাসংক্রান্ত জটিলতায় পর্যটন খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে বর্তমান নির্বাচিত সরকারের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানিয়েছেন কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।পর্যটন শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের দুর্দশা, বিনিয়োগ হারানোর আশঙ্কা এবং তাঁদের চোখের জলে ভেজা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি পর্যটন খাতের সংকট নিরসনে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।সংশ্লিষ্টদের মতে, পর্যটন শিল্প শুধু হোটেল, মোটেল ও রিসোর্টের ব্যবসা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, স্থানীয় অর্থনীতি এবং দেশের পর্যটন সম্ভাবনা। তাই এ খাতের উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে হলে প্রয়োজন সুস্পষ্ট, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি নীতিমালা।উদ্যোক্তাদের অভিযোগ, নীতিগত অস্পষ্টতা ও ভুল সিদ্ধান্তের কারণে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। এমপি লুৎফুর রহমান কাজলের ফেসবুক স্ট্যাটাসের মূল দাবি—বর্তমান নির্বাচিত সরকারের নতুন নীতিমালা প্রণয়ন ও কার্যকর না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা। তাঁর মতে, পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে উদ্যোক্তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবসম্মত সমাধান বের করতে হবে।পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন—উচ্ছেদ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে উদ্যোক্তারা কি তাঁদের বিনিয়োগ হারাবেন, নাকি সমন্বিত নীতিমালার মাধ্যমে পর্যটন শিল্পকে নতুন করে এগিয়ে নেওয়া হবে?কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ, উদ্যোক্তাবান্ধব নীতিমালা এবং পরিবেশ ও আইন মেনে টেকসই পর্যটন উন্নয়ন এখন সময়ের দাবি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...