1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি

ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে জগন্নাথ মন্দিরের সামনে ব্যবসায়ী সুমন পাল সুজয়কে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।বুধবার (২৮ অক্টোবর )এ ঘটনায় সুজয় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে ঈদগাঁও পালপাড়ার জগন্নাথ মন্দিরে অন্নকূট মহোৎসবের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির কার্যক্রম নিয়ে সুদীপ্ত পাল বিরূপ মন্তব্য করলে উপস্থিত ব্যক্তিদের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মন্দির থেকে বের করে দেওয়া হয়।সভা শেষে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে মন্দিরের সামনে সুদীপ্ত পালের নেতৃত্বে টিটু পাল ও সুমন পাল ব্যবসায়ী সুমন পাল সুজয়ের ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয় । একপর্যায়ে হামলা থেকে বাঁচতে তিনি মন্দিরে আশ্রয় নেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভুক্তভোগী সুমন পাল সুজয় জানান, তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের কানিয়া এলাকার সজল পালের ছেলে। তিনি বার আউলিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টিল গ্যালারির স্বত্বাধিকারী। পাশাপাশি রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি এবং ঈদগাঁও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।অন্নকূট মহোৎসবের সভাপতি নয়ন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলার শিকার সুজয় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...