1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ ৭৪ ব্যাগ রক্তদান ও ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা: অসহায় রোগীদের পাশে ট্রেইলার শ্রমিক ডিস্ট্রিক্ট WhatsApp গ্রুপ মান্দারী ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক জাহিদ ঈদগাঁও–ঈদগড় সড়কে ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি বরগুনায় নিবন্ধনের বাইরে অর্ধলাখ জেলে, সরকারি সহায়তা নিয়ে বঞ্চনার অভিযোগপুরোনো তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, হালনাগাদেও রাজনৈতিক চাপের দাবি

বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

  • আপলোডের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মাহফুজ জাহিদ : ‘

হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ বন্দরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.রিদওয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,নির্বাচন অফিসার শেখ ফরিদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা,পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা শ্যামলী আক্তার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা হাত ধোয়ার আটটি কৌশল এবং ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে উপস্থিত সবাইকে সরাসরি অনুশীলন করে দেখায়।সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এটি শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, বরং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধেরও কার্যকর উপায়। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।এর আগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী বেড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিরাপদ সড়ক ও ট্রাফিকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।এসময় বৈধ লাইসেন্স ছাড়া যানবাহন না চালানোর পাশাপাশি সড়কে যাত্রী ও পথচারীদের সতর্কতা মূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...