বরিশাল ডেক্সঃ
বরিশাল নগরীতে মাদক কেনার জন্য টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর পাশাপাশি তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেও কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লামিয়া আক্তার (৩০) নামে এক নারী।অভিযোগে বলা হয়েছে, গত ২০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল নগরের কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোডের বিসিসির ৭ নম্বর ওয়ার্ডে লামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।অভিযোগকারী লামিয়া আক্তার ওই এলাকার বাসিন্দা মো. মীর মোশারেফ হোসেনের মেয়ে। লিখিত অভিযোগে তিনি তাঁর স্বামী মো. রাজিব খান (৩৬) এবং রাজিবের দ্বিতীয় স্ত্রী রাবেয়া বসরী প্রিয়াকে (২৩) বিবাদী করেছেন।লামিয়ার অভিযোগ, রাজিব তাঁকে না জানিয়ে প্রায় এক বছর আগে রাবেয়া বসরী প্রিয়াকে বিয়ে করেন। এরপর থেকে তাঁকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাঁকে মারধর ও দুর্ব্যবহার করা হতো বলেও অভিযোগ করেন তিনি।লিখিত অভিযোগে লামিয়া আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে রাজিব খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁর শ্বশুরবাড়িতে এসে মাদক কেনার জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা তাঁকে গালিগালাজ করেন এবং তাঁকে ও তাঁর মাকে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া তাঁকে বিভিন্ন ধরনের খুন-জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেছেন লামিয়া।এ ঘটনায় কাউনিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।এ ব্যাপারে কাউনিয়া থানা পুলিশ পুজার ছুটির অযুহাত দিয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করেনাই এমনকি এখনো কোন ব্যবস্থা গ্রহন করে নাই।এ দিকে থানায় অভিযোগ দেয়ার পরে আরো ক্ষিপ্ত হয়েছে রাজিব খান। তারপর আবার মারধর করেন লামিয়াকে। লামিয়া বর্তমানে শেবাচিম হাসপাতালে ভর্তি।