1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার পেকুয়ার বারবাকিয়া বাজারে মাদকবিরোধী অভিযান, ইয়াবা সেবনরত অবস্থায় আটক-১ টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪, নারী মাদক কারবারির কারাদণ্ড জাতির শ্রেষ্ঠ সন্তান, সৎ সাহসী, নির্ভীক, নির্মোহ, নিঃস্বার্থ, নিবেদিত দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। কান্না কেউ দেখেনি: লড়াই কেউ বোঝেনি জয়টা সবাই দেখবে,শুধু হাল ছেড়ো না। ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন বেতাগীতে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদ বিতরণ বেতাগীতে এইচএসসি ফলাফলে উদ্বেগ, অকৃতকার্য ৬৫ শতাংশের বেশি শিক্ষার্থী এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে “তাসনিহা তাসনিন কথা “ ঈদগাঁওয়ে প্রথমবার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ঈদগাহ গ্রামার স্কুলের ঈর্ষণীয় সাফল্য অর্জন

  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ঈদগাহ গ্রামার স্কুল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ফলাফলে অধিকাংশ ট্যালেন্টপুল, প্রথম গ্রেড ও দ্বিতীয় গ্রেডের বৃত্তি নিজেদের দখলে নিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।শনিবার (৩১ অক্টোবর) ঈদগাঁও রশিদ আহমদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল একই দিন ঘোষণা করা হয়।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ঘোষিত তিনটি বৃত্তির মধ্যে ঈদগাহ গ্রামার স্কুল পেয়েছে দুটি। প্রথম গ্রেডের চারটি এবং দ্বিতীয় গ্রেডের পাঁচটি বৃত্তির সবকটিই অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ ছাড়া একটি সাধারণ বৃত্তিও পেয়েছে তারা।চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলের তিনটি বৃত্তির মধ্যে দুটি, প্রথম গ্রেডের পাঁচটির মধ্যে চারটি এবং দ্বিতীয় গ্রেডের পাঁচটির মধ্যে চারটি অর্জন করেছে ঈদগাহ গ্রামার স্কুল। পাশাপাশি একটি সাধারণ বৃত্তিও পেয়েছে প্রতিষ্ঠানটি।তৃতীয় শ্রেণিতে আরও চমক দেখিয়েছে স্কুলটি। এ শ্রেণিতে ট্যালেন্টপুলের দুটি বৃত্তির সবকটিই পেয়েছে ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষার্থীরা। প্রথম গ্রেডের তিনটির মধ্যে একটি এবং দ্বিতীয় গ্রেডের পাঁচটির মধ্যে তিনটি অর্জন করেছে তারা। এ ছাড়া একটি সাধারণ গ্রেডেও সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই প্রথমবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকি। শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা এ উপজেলাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙালি বলেন, পরীক্ষা পরিচালনা, কেন্দ্র ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও সার্বিক তদারকির জন্য দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছিল। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষক মো. ফারুক বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। আগামী প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। শোষণহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।উল্লেখ্য, ঈদগাঁও উপজেলার ১৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩১৫ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিন ফলাফল প্রকাশ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...