1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত বেতাগীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারাল ১০ মাসের শিশু, চমেক হাসপাতালে স্বজনদের অপেক্ষায় হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিমের জনসংযোগ ও প্রার্থিতা ঘোষণা বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত

  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ ( কাঠালিয়া- রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক,মোঃ আলম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার সুপারভাইজার আসাদুজ্জামান, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, মাওলানা মোঃ আনোয়ার হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত,আযান,কবিতা আবৃতি,রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রায় দুই শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।পুরস্কার বিতরন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সিকদার মোঃ কাজলকাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...