স্বপন কুমার ঢালী, বেতাগী :বরগুনার
বেতাগীতে দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯/১০/২০২৬) সন্ধ্যার পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত সুধিবৃন্দ।
নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো: কামাল হোসেন খানের এবং বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসাইনের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তিতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাত হোসেন মুন্না, নয়া দিগন্ত জেলা সংবাদদাতা মো. গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এস এম নূরুল ইসলাম পান্না, আগামীর সময় প্রতিনিধি মো. শামীম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান, কালবেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান কোয়েল সিকদার, আমারদেশ প্রতিনিধি মো. মিজানুর রহমান ডব্লিউ, কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, যুবদল নেতা আরাফাত হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিন মোর্শেদ রুহুল, উপজেলা ছাত্রদল সভাপতি মো. আল আমিন সিকদার।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করা হয়েছে। এসময় উপস্থিতি অতিথিবৃন্দ নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ, জাতি ও সমাজের নানা সমস্যা, সম্ভাবনা এবং অসংগতির চিত্র মানুষের সামনে তুলে ধরে। দৈনিক নয়া দিগন্ত দীর্ঘ ২২ বছর ধরে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্যের বিস্তারের কারণে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে।
এ পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মানুষের অধিকার ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া জরুরি।বক্তারা আশা প্রকাশ করেন, দৈনিক নয়া দিগন্ত ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রত্যাশা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সংবাদপত্রটির ভূমিকা আরও জোরদার হবে।অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।