1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদ বিতরণ বেতাগীতে এইচএসসি ফলাফলে উদ্বেগ, অকৃতকার্য ৬৫ শতাংশের বেশি শিক্ষার্থী এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে “তাসনিহা তাসনিন কথা “ ঈদগাঁওয়ে প্রথমবার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত বেতাগীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারাল ১০ মাসের শিশু, চমেক হাসপাতালে স্বজনদের অপেক্ষায় হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিমের জনসংযোগ ও প্রার্থিতা ঘোষণা বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

বেতাগীতে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদ বিতরণ

  • আপলোডের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ফোরকান ইসলাম বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

যুবসমাজের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরগুনার বেতাগীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।রোববার (১ নভেম্বর) বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এতে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জলিলুর রহমান খান নান্না, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, বেতাগী উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম পান্না, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান খান নান্না, বেতাগী উপজেলা ছাত্রদলের সভাপতি আহসানুল কবির সোয়েব এবং দৈনিক নয়া দিগন্তের বেতাগী প্রতিনিধি কামাল খান প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের আরও সক্রিয় ও উদ্যোগী হতে হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তাঁরা।আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা উপস্থিত ছিলেন

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...