বিশেষ প্রতিবেদন
এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে “তাসনিহা তাসনিন কথা ” সে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
তাসনিহা তাসনিন ঢাকার রায়ের বাগের মানিক মন্ডল ও রামপালের হ্যাপী আক্তারের মেয়ে। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও পড়াশোনায় এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় ভালো কিছু করার প্রত্যাশা করে সে সকলের নিকট দোয়া প্রার্থী।