1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন,বরগুনা
দ্বিতীয় স্ত্রীর নিকট যৌতুক দাবি করে নির্যাতন করার অভিযোগে
বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন। মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার বর্তমানে বরগুনায় কর্মরত। তিনি চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার প্রান হরিদাস রোড, দক্ষিন কাট্টলির মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। এ তথ্য বুধবার নিশ্চিত করেন বাদির আইনজীবী আবদুল ওয়াসি মতিন।

জানা যায়, বাদি ৫ অক্টোবর ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন। তার স্বামী মো: জসিম উদ্দিন বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি বাদির গ্রামের একটি স্কুল পরিদর্শনে যায়। সেই সময় জসিম উদ্দিন তাকে দেখে বিয়ের প্রস্তাব দেয়। বাদি বিবাহিত জেনেও তার স্বামীকে তালাক দেওয়াতে বাধ্য করেন। বাদি তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে জসিমকে বিয়ে করেন। কিছুদিন পর জসিম বাদির নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবী করেন। বাদি টাকা দিতে না চাইলে জসিম উদ্দিন বাদিকে মারধর করেন। বাদি ওই ট্রাইব্যুনালে মামলা করলে জসিম বাদির সঙ্গে আপোস করে মামলা তুলে নেয়।

বাদি বলেন, আমি বরগুনা সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার স্বামী জসিম উদ্দিন তার প্রথম বিয়ে গোপন করে আমাকে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারী বিয়ে করেন। আমাকে নিয়ে বরগুনা জেলা শিক্ষা অফিসে একটি ফ্লোরে বাসা করে রাখতেন। কিছুদিন পর জসিম উদ্দিন আমার নিকট ১০ লাখ টাকা যৌতুক চায়। আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে মারধর করে তাড়িয়ে দেয়। আমি তার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করি। জসিম উদ্দিন আমার সঙ্গে আপোস করে। আমি মামলা তুলে নেই। পরে জসিম উদ্দিন ২০২৪ সালের ১৬ অক্টোবর আমাকে ৯১ লাখ টাকার কাবিন দেয়।

বাদি আরও বলেন, আসামি জসিম উদ্দিন তার নিজ বাড়িতে বিল্ডিং নির্মান করার জন্য চলতি বছরের ২ অক্টোবর সকালে আবারও আমার নিকট ৫০ লাখ টাকা যৌতুক দাবী করেন। আমি আগের মত যৌতুক দিত অস্বীকার করলে আমাকে মারধর করেন। আমি মামলা দায়ের করি।

বাদির আইনজীবী আবদুল ওয়াসি মতিন বলেন, বাদি বরগুনা সদর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান। মামলা করার পরে ওই ট্রাইব্যুনাল বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহকে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ মাসের ১ তারিখ অনুসন্ধান প্রতিবেদন দেয় বাদির মামলা ঘটনা সত্য নয়। বাদির পক্ষে ওই ট্রাইব্যুনালে আমি নারাজি দাখিল করি। ট্রাইব্যুনাল আসামী মো: জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। বাদির দেওয়া ফোন নম্বরে আসামী মো: জসিমকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন না। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়াকুব হোসাইন বলেন, আমরা এখনো গ্রেফতারী পরোয়ানা পাইনি। গ্রেফতারী পরোয়ানা পেলে আইনগত ব্যবস্থা নিব।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...