1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

বরগুনায় বাবার মামলায় কারাগারে দুই ছেলে

  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

পারিবারিক সম্পত্তি বিরোধের জেরে বাবাকে মারধর ও ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন বাবা। সেই মামলায় কারাগারে রয়েছে দুই ছেলে। মামলার আসামি তালিকায় রয়েছে পুত্রবধূ ও নাতনী।


এ ঘটনাটি ঘটেছে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কে মুক্তিযোদ্ধার বাসভবনে চলতি মাসের ২১ জানুয়ারি বেলা ১১টায়। মামলার বাদি বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ বাচ্চু (৭১) বাদী হয়ে বরগুনা থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

জানা যায়, বাদী অভিযোগ করেন, তার দুই ছেলে মো. সালাহউদ্দিন, মো. আবুল কালাম আজাদ, পুত্রবধূ কুলসুম আক্তার পূর্ণা, রিমা ও নাতনী সুরাইয়া খান দীর্ঘদিন পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, তিনি বাজার থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এমন আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযুক্তরা তার ঘরে ঢুকে তার দ্বিতীয় স্ত্রী মোসা. ফাতিমাকে মারধর করে রান্নাঘরে আটকে রাখে।
একপর্যায়ে ঘরে থাকা একটি ব্যাগ থেকে নগদ এক লাখ টাকা, তিন ভরি ওজনের দুইটি সোনার চেইন, এক ভরি ওজনের কানের দুল এবং ছয় ভরি ওজনের চারটি সোনার চুড়ি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। পরে স্থানীয়দের সহায়তায় আহত বাবা ও তার মেয়ে বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।

এ ঘটনার পরে বাদীর বড় ছেলে মো. সালাহউদ্দিনকে ঘটনার দিন (২১ জানুয়ারি) নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে ২৫ জানুয়ারি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে অপর একটি মামলায় হাজিরা দিতে গেলে ছোট ছেলে মো. আবুল কালাম আজাদকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বরগুনা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


গ্রেফতারের পরে আদালতের বারান্দায় বড় ছেলে মো: সালাউদ্দিন বলেন, আমার মা মারা যাবার পরে বাবা প্রথমে তানিয়া নামের এক অল্প বয়সী নারীকে বিয়ে করে শহরের বাসার অর্ধক সম্পত্তি তার নামে লিখে দেয়। তিনি সম্পত্তি নিজ নামে পাওয়ার জন্য আদালতে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরে তানিয়াকে ২৫ লাখ টাকা দিয়ে সেই সম্পত্তি নিজের নামে নেয়। কিছু দিন পর বাবা ফাতেমা নামের আর এক নারীকে বিয়ে করেন। এখন আমাদের বাসা থেকে নেমে যেতে বলেন। আমরা দুই ভাই কোথায় যাব। আমার বাবা এক সময় বাসের ব্যবসা করতেন।

শহরের আর একটি জমি এক কোটি টাকায় বিক্রি করে একাধিক বিয়ে ও আমার বোন পারভিনকে দেয়। আমাদের কোনো টাকা দেয় না। বাবা যে অভিযোগ করেছেন তা সত্য নয়। বাবার গায়ে হাত দেওয়া তো দূরের কথা। তার মুখের দিক তাকিয়ে কোনো দিন কথা বলিনি। আমার সৎ মা ও বোন পারভিনের বুদ্ধিতে বাবা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। বাবা ভালো মানুষ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...