1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জামায়াত কোন ইসলামী দল না” মুফতি মিজানুর রহমান।

  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :

বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত হাতপাখা মার্কার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভায় দলীয় নেতারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিতে এবং উপজেলা সভাপতি সৈয়দ মাওলানা আলা উদ্দিনের সঞ্চালানায় বক্তিতা করেন
বরগুনা জেলা শিক্ষক ফোরাম
অধ্যক্ষ মাওলানা ইউসুফ, মাওলানা আব্দুল হাই নেছারী, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নূরুল করিম আকরাম, বরগুনা জেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, ইসলামী ছাত্র আন্দোলনের বরগুনা জেলা সভাপতি মো.মাহাদী হাসান আল হাদী, বেতাগী পৌর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. মনিরুজ্জামান খান মানিক।

বরগুনা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ইসলামী দল, যারা কোরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার করতে চায়। দেশের রাজনীতিতে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ক্ষমতার রাজনীতির বাইরে থেকে জনগণের অধিকার আদায়ে তারা সোচ্চার রয়েছে। হাতপাখা মার্কা হচ্ছে ইনসাফ, সততা ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই হাতপাখা প্রতীককে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান তারা। তিনি বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আমরা আমেরিকা -ভারতের ইনসাফ দেখতে চাই না।

জনসভায় মিজানুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা কোন ইসলামী দল নয়, ইসলামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই প্রকৃত ইসলামী দল বলা যায় না।

তিনি আরো বলেন, বিগত সময়ের শাসনামলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের জন্য প্রচলিত রাজনৈতিক দলগুলো দায়ী। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...