1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

হত্যা মামলার আসামি সাইদুর রহমান ও আবু সিদ্দিক ধরাছোঁয়ার বাইরে

  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

হত্যা মামলায় আসামি নোয়াপাড়া গ্রুপের এমডি মোঃ সাইদুর রহমান ও তার সহযোগী আবু সিদ্দিক ধরাছোঁয়ার বাইরে। এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। সাইদুর রহমান বাড়ি নং ১৬, রোড নং ২৮, ধানমন্ডি, ঢাকা ও আবু সিদ্দিক বাড়ি ৩, রোড ২৭ (পুরাতন), রোড-১৬ (নতুন), ঢাকার বাসিন্দা। তারা উভয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোঃ হাবিবুর রহমান (৩২), গেজেট নং ৫৯২ হত্যা মামলার আসামি। মামলা নং ৪৫, তারিখ-১৩-০১-২০২৬, ধারা- ১০৯/৩০২/৩৪ পেনাল কোড, যাত্রাবাড়ী থানা।এ ব্যাপারে ভিকটিমের স্ত্রী মীম আক্তার আখির পক্ষে নাজমুল হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য ২০-০১-২০২৬ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের মামলার আসামি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের অর্থ যোগানদাতা “নোয়াপাড়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইদুর রহমান ও তাঁর সহযোগী মোঃ আবু সিদ্দিকের বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি আইন অনুযায়ী বিচারাধীন প্রক্রিয়া চলমান রয়েছে। মোঃ সাইদুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপুল পরিমাণ অবৈধ অর্থ নিজের ও পরিবারের সদসাদের নামে বেনামে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এ টেন্ডার বাণিজ্যে বিনিয়োগ করেন। উক্ত বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার অর্থ দ্বারা তিনি অদ্যাবধি ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়মিতভাবে অর্থ সরবরাহ করে আসছে। অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো-প্রশাসন অদ্দবধি আসামী মোঃ সাইদুর রহমান ও তাঁর সহযোগী মোঃ আবু সিদ্দিকের গ্রেপ্তার করতে সক্ষম হইনি।

এমতাবস্থায়, কৃষি মন্ত্রণালয়, BADC, BCIC যদি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিনিয়োগকৃত অবৈধ অর্থের মুনাফাসহ অর্থ মোঃ সাইদুর রহমানকে ফেরত প্রদান করে, তবে সেই অর্থ দুবাই-ভারতের মাধ্যমে বিদেশে পাচার হয়ে পুনরায় আওয়ামী লীগ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্থায়নে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...