1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় হাতপাখার এক সমর্থকের দুই পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিবেদক,বরগুনা

নির্বাচনী সহিংসতা ক্রমশ বেড়েই চলছে। এবার বরগুনা সদর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমর্থকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বিএনপি প্রার্থীর নিজ এলাকা ঢলুয়া ইউনিয়নের পহলান বাড়ি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।আহত মো. জালাল আকন (৪৫) সদর উপজেলার লেমুয়া গ্রামের মো. আজিজ আকনের ছেলে।জানা গেছে, বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ অভিযোগ করে বলেন, আমার কর্মি কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা জালাল আকনের পথরোধ করে। তারা তাকে জিজ্ঞাসা করে তিনি কাকে ভোট দেবেন। জালাল হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কথা জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে লোহার শাবল দিয়ে তার দুই পায়ে আঘাত করে গুরুতর জখম করে।স্থানীয়রা বলেন, ঘটনাস্থলটি তুলনামূলক নির্জন হওয়ায় রাতে সেখানে লোকজনের চলাচল কম থাকে। এ কারনে কেহ দেখতে পারেনি।গুরুতর আহত অবস্থায় স্বজনরা জালাল আকনকে উদ্ধার করে প্রথমে বরগুনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই পায় ভাঙ্গার জখম রয়েছে।ঘটনার পর হাসপাতালে আহতকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান কাসেমী।তিনি বলেন, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে দলীয় ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ব্যাপারে আহত জালাল আকনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, এটি কোনো হামলার ঘটনা নয়। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত ব্যক্তির বক্তব্য ও চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।এম মজিবুল হক কিসলু বরগুনাতারিখ ১১-২-২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...