1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক

রাজাপুর, কাঠালিয়া বাসীদের উন্নয়নে জন্য ডা. মাহমুদা মিতুর ফেসবুকে আবেগগন বার্তা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

প্রিয় রাজাপুরবাসী , কাঠালিয়ায় একটা গ্রাম আছে চেচরিরামপুর। গত ৫ দিনে চেরচিরামপুর থেকে সব চেয়ে বেশি মানুষ এসেছে। ওখানকার রাস্তাঘাট খুবই অনুন্নত। যারা এসেছেন এদের মধ্যে একজনের বোন রাস্তাঘাট অনুন্নত হওয়ার কারনে প্রসববেদনায় ঘরেই মারা গেছে। কাঠালিয়া সদরে যাও একটু ঢোকা যায় গ্রামগুলোর অবস্থা শোচনীয়।

রাজাপুরের ভাইয়েরা ,এখানে আমার হাতে দুইটা কাগজ। একটা কাঠালিয়া উপজেলায় হাসপাতালের দাবিতে আর একটা রাজাপুরের হসপিটালে এক্সরে মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং ম্যান পাওয়ারের দাবিতে। এই দাবিটি এসেছিলো আমাদের এনসিপির ফিনল্যান্ডের সভাপতি গালুয়ার প্রিয় মুখ আহাদ সিকদারের মাধ্যমে। আশা করি দ্রুতই এক্সরে মেশিন এবং ম্যান পাওয়ার পাবেন।

কাঠালিয়ার বরাদ্ধের বিষয়টা আপনারা কিভাবে নিবেন এ নিয়ে আমি চিন্তিত ছিলাম কিন্তু আমি যতজন রাজাপুরের মানুষের সাথে কথা বলেছি তাদের প্রত্যেকের একটাই কথা ছিলো যে আপু আসলেই কাঠালিয়ার অবস্থা খারাপ। একদমই ভঙ্গুর অবস্থা কাঠালিয়ার। আর ভঙ্গুর না হলে মাননীয় আসিফ মাহমুদকে শতবার বললেও উনি রাজী হতেন না। এবং রাজাপুরের মানুষ খুশি তাতে।

প্রিয় রাজাপুরের মানুষ আমি ঝালকাঠির মেয়ে বরিশালের মেয়ে।আমি আপনাদেরই একজন।আল্লাহ সব পাপ ক্ষমা করতে পারেন কিন্তু মানুষের হক নষ্ট করলে সেই পাপ ক্ষমা করার এখতিয়ার কেবল সেই মানুষেরই থাকে। আমি রাজনৈতিক কারনে বলছিনা ,আমি কখনোই আপনাদের হক অন্য কাউকে দিবো না আর অন্যদেরটা মেরেও আপনাদের দিবোনা।আমি কারো হক নষ্ট করার পাপ নিজের মাথায় নিবো না।

রাজনীতি করি আর না করি আমি আমার ন্যায়নীতি ,ইনসাফের মানসিকতা আজীবন বহাল রাখবো এবং আল্লাহর কাছেও বলবো যদি আমি আমার কাজ সঠিকভাবে না করতে পারি এখানে যদি আমার কল্যান না থাকে তাহলে আল্লাহ যেন এখানে আমাকে না নেন।

তবে আমার নিয়ত থাকবে আজীবন মানুষের পাশে দাড়ানোর। আর এই কাজটাই আমি আজীবন করে যাবো ইন শা আল্লাহ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...