1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জাতীয় মৎস্য পক্ষ—২০২৬ পালিত: সেরা মৎস্যজীবীর পুরস্কার পেলেন হারিসুজ্জামান । মধুখালীতে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, মৎস্য পক্ষ পালিত খুটাখালী নয়াপাড়ায় বাস-জিটু সংঘর্ষে নিহত ৪, আহত ৫ বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ হতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং স্থানীয় ০৭টি স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন নবীনগরে পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুট, গ্রেপ্তার ৪ ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে কবির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন সিলেট বোর্ডে মাহদী গোল্ডেন এ প্লাস পেয়েছে

হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ১৮তম ইন্তেকাল-বার্ষিকী পালিত

  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:‘

বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক পরুষ, বরেণ্য দার্শনিক ও সমাজসংস্কারক ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে এদেশের গণমানষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ আযীযর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজর রহ.-এর ১৮তম ইন্তেকাল-বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিনেছারাবাদের শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য ক্ষণজন্মা এই মহামণীষী প্রায় শতাব্দীকালের বর্ণাঢ্য জীবন-শেষে ২০০৮ সালের ২৮শে এপ্রিল ইন্তেকাল করেন|বক্তারা বলেন, হযরত কায়েদ ছাহেব হুজর রহ. ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে গণমানষের আস্থা ও ভালোবাসার প্রতীক|সমাজ থেকে দর্নীতি-দূষ্কৃতি, যুলূম-অপসংস্কতি প্রতিরোধ পূর্বক সকল ধর্মে ও মতের মানুষকে সঙ্গে নিয়ে আদর্শসমাজ নির্মাণের পথিকৎ হিসেবে তিনি যে দৃষ্টান্ত রচনা করেছেন তা এ যুগে বিরল| তার জীবনবাদী দর্শন ‘ইত্তেহাদমায়াল ইখতেলাফ—মতানৈক্যসহ ঐক্য’ এমন এক সুত্র—যার দ্বারা নিশ্চিত হতে পারে জাতি ও আন্তর্জাতিক শান্তি ও কল্যাণ। একসময় তার জন্য শুধু ঝালকাঠিবাসী যেমন গর্ব অনুভব করতো, আজ বিশ্বব্যাপী তার চিন্তা ও দর্শনেরওপর অনবরত গবেষণা কার্যক্রম গৃহীত হওয়ায় গোটা দেশব্যাপী এখন গর্বিত|আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজরের সভাপতিত্বে অনষ্ঠানে বক্তব্য রাখেন, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী মো: শহিদল ইসলাম, বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মোসাদ্দেক হোসেন খান ও জেলা সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন আনু,জেলা মছলিহীন সভাপতি মো. আল আমীন বাকলাই ও সাধারণ সম্পাদক এ্যাড. মন্সি আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়তে ইসলামীর জেলা আমীর এ্যাড. মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাও. আলমগীর হোসাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাবেক সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও মোখতার আহমদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি ডা. মো: সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার জনাব ইদ্রিস আলী আযীযী, জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা এ্যাড. মাহবুব আলম খান, সাবেক প্যানেল মেয়র মো:মাহবুবূজ্জামান স্বপন, নলছিটি ডিগ্রী কলেজের প্রভাষক মো: মনিরুজ্জামান মনির, কীর্ত্তিপাশা হাইস্কলের প্রধানশিক্ষক জনাব সুনীল বড়াল হালদার, কীর্ত্তিপাশার সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদার, সাবেক প্যানেলমেয়র প্রণব কুমার নাথ ভানু, চেম্বার অব কমার্সের পরিচালক, মাও: নুরুজ্জামান হাওলাদার লিটন প্রমুখ|অনষ্ঠানের এক পর্যায়ে হযরত কায়েদ ছাহেব হুজরের ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ দর্শনকে ‘শান্তিনীতি’ আখ্যা দিয়েহযরত নেছারাবাদী হুজরের লিখিত একটি পুস্তিকা উপস্থিত জনতাকে উপহার দেয়া হয় এবং বিশিষ্ট গবেষক, লেখকও অনুবাদক ফরহাদ খান নাঈমের ইত্তেহাদ মায়াল ইখতেলাফ বিষয়ক গবেষণা গ্রন্থ বিশিষ্টজনকে উপহার দেয়া হয়| বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠান রাত ৯টায় হযরত নেছারাবাদী হুজরের সমাপনী বক্তব্য, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়|

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...