1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনায় মাদক সম্রাট আজাদ ইয়াবাসহ আটক

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার তালতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক সম্রাট নামে পরিচিত আজাদকে আটক করেছে। আজাদ বরগুনা জেলার আমতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক কর হয়। জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বেএসআই মোঃ জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঠাকুরপাড়ায় অভিযুক্তের নিজ বসতঘর অভিযান চালিয়ে ২০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আজাদকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।এ ঘটনায় এসআই মোঃ জাহিদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজাদকে আমতলীর আদালতে প্রেরণ করা হয়েছে। তার জামিন না মঞ্জুর করে বরগুনা জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...