1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মধুখালীতে থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে রাতে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পৌরসভার মেছড়দিয়া তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকার মো. আলমগীর শেখের ছেলে মো. লাভলু শেখ (৪০)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হালিম সরদার, এএসআই শিমুল শিকদারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মধুখালীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...