1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনার বেতাগীতে “পূবালী ব্যাংক পিএলসি“ উদ্যোগে ক্যাশলেস ও ডিজিটাল মার্কেটিংয়ে নতুন দিগন্ত।

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা জেলার বেতাগী উপজেলায় “ডিজিটাল পিএলসি” উদ্যোগের মাধ্যমে ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল মার্কেটিং কার্যক্রমে নতুন গতি এসেছে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে এ উদ্যোগ এলাকায় প্রযুক্তিনির্ভর অর্থনীতির সম্ভাবনা বাড়াচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: সাদ্দাম হোসেন বলেন,উপজেলার বিভিন্ন দোকান ও বাজারে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), কিউআর কোড পেমেন্ট এবং অনলাইন লেনদেন চালু করা হয়েছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতারা সহজে ও নিরাপদে লেনদেন করতে পারছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজেদের পণ্য ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্ম ও ই-কমার্সে প্রচার করছে।জনাব মোঃ সাইফুল ইসলাম পূবালী ব্যাংক পি এলসি বেতাগী তিনি বলেন।স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা এবং ক্যাশলেস পেমেন্ট সিস্টেম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পাচ্ছেন।বেতাগী প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন খান বলেন। বাংলাদেশে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়লেও এখনো পুরোপুরি ক্যাশলেস অর্থনীতি গড়ে ওঠেনি; এজন্য আরও অবকাঠামো উন্নয়ন ও সচেতনতা জরুরি ।

উদ্যোক্তারা জানান, “ডিজিটাল পিএলসি” উদ্যোগের মাধ্যমে গ্রামের ব্যবসাও এখন অনলাইনে পৌঁছাচ্ছে, যা আয় বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বেতাই গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন স্যার বলেন, “আগে শুধু নগদে বিক্রি হতো, এখন বিকাশ বা অনলাইন পেমেন্টে লেনদেন হচ্ছে—এটা আমাদের জন্য বড় পরিবর্তন।”এ উদ্যোগ সফল হলে বেতাগী উপজেলাকে একটি আধুনিক, ক্যাশলেস ও ডিজিটাল বাণিজ্যিক এলাকায় রূপান্তর করা সম্ভব বলে মনে করছেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম এডিসি আঞ্চলিক কার্যালয় বরিশাল। সুবিদখালী শাখা ব্যবস্থাপক। নিয়ামতি শাখা ব্যবস্থাপক ও উপ শাখা ব্যবস্থাপক।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...