1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

সিংগাইরে বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুল ইসলাম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হিন্দু বানিয়ারা গ্রামে বসতবাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী সাগর সরকার ও তার পরিবার এ ঘটনায় নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী সাগর সরকার জানান, প্রায় ১৮-১৯ বছর ধরে তারা নিজ বসতবাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের পরান সরকার, নাতু সরকার, ননি গোপাল সরকার ও কার্তিক সরকারসহ কয়েকজন তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছেন। তারা নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, “আমার মা ও তিন খালার সম্পত্তির অংশ থেকে আমি আমার মায়ের অংশের মালিক হয়ে সেখানে বসবাস করছি। এছাড়া আমার এক খালার কাছ থেকে সাব-কবলা দলিলের মাধ্যমে জমি ক্রয় করেছি। কিন্তু এখন আমাকে পুরো জায়গা থেকে বেদখল করার অপচেষ্টা চলছে।”সাগর সরকার দাবি করেন, জমির খারিজ সংক্রান্ত জটিলতার কারণে ভুলবশত অন্য দাগে খারিজ হয়ে যায়, যা পরে সংশোধন করা হয়। কিন্তু এ সুযোগে অভিযুক্তরা তার প্রকৃত জমি নিজেদের নামে খারিজ করে নিয়ে পরবর্তীতে দলিল সম্পন্ন করেন। ফলে বর্তমানে তিনি নিজের বসতবাড়ির খারিজ করতে পারছেন না।তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরের টিউবওয়েল, মোটরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় তিনি সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং মামলাও করেছেন বলে জানান।ভুক্তভোগীর ছেলে সৌরব সরকার বলেন, “যেকোনো সময় আমাদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। আমরা সরকারের কাছে আমাদের পরিবারের নিরাপত্তা চাই।”এদিকে, স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, তিনি বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে অভিযুক্তরা উপস্থিত হননি। তিনি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।স্থানীয়রা জানান, সাগর সরকার পরিবারটি দরিদ্র ও শান্তিপ্রিয়। তাদের সঙ্গে এমন আচরণ অন্যায়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।এ বিষয়ে সিংগাইর থানার এসআই শরীফ বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...