1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনায় ১৬ বছরের এক কিশোরকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক

  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে মাত্র ১৬ বছর বয়সে ৩০০ পিচ ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় গোমস্তা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে অলোক কীর্ত্তনীয়া অভিজিত (১৬) নামে ওই কিশোরকে আটক করা হয়।

সে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের আশিষ চন্দ্র কীর্ত্তনীয়ার ছেলে। তার দেহ তল্লাশি করে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩০ গ্রাম।জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলোক কীর্ত্তনীয়া অভিজিতকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’তিনি আরও জানান, একটি চক্র শিশু-কিশোরদের ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। একজন ১৬ বছর কিশোর এই কাজে জড়িত হতে পারে না। এর পিছনে মাদকের গডফাদার রয়েছে।

আমাদের অভিযান অব্যাহত থাকবে। গডফাদার ধরা পড়বেই।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ‘অলোক কীর্ত্তনীয়া অভিজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...