1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জাতীয় মৎস্য পক্ষ—২০২৬ পালিত: সেরা মৎস্যজীবীর পুরস্কার পেলেন হারিসুজ্জামান । মধুখালীতে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, মৎস্য পক্ষ পালিত খুটাখালী নয়াপাড়ায় বাস-জিটু সংঘর্ষে নিহত ৪, আহত ৫ বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ হতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং স্থানীয় ০৭টি স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন নবীনগরে পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুট, গ্রেপ্তার ৪ ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে কবির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন সিলেট বোর্ডে মাহদী গোল্ডেন এ প্লাস পেয়েছে

অধ্যক্ষ রফিকুল ইসলামের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মা সমাবেশ: শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নতুন দৃষ্টান্ত

  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পিরোজপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির অর্ধবার্ষিকী পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সরব অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। প্রফেসর মুহাম্মদ শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, প্রফেসর একেএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মৌমিতা সরকার, সহকারী অধ্যাপক সোহেল রানা এবং সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান) মোঃ নাজিউর রহমান।সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক মায়েরা তাঁদের সন্তানের পড়াশোনা, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সঠিক দিকনির্দেশনা পেতে শিক্ষকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করার কথা জানান। তিনি বলেন, ক্যাম্পাসে এ ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি মনোযোগী হতে পারে। এছাড়াও তিনি উল্লেখ করেন, কোচিং সেন্টারের ওপর নির্ভরশীল না হয়ে কলেজের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম।বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর পান্না লাল রায় বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনা ছাড়া সফলতার অন্য কোনো বিকল্প নেই।”সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা বলেন, অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...