1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।সভায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় মুক্ত মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়।

প্রতিষ্ঠানে ১৯৪০ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন।অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্য থেকে আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট এম. মু. নাসির উদ্দিন কবির উপদেষ্টা, আব্দুল হাই পলাশ আহ্বায়ক ও মোঃ শামীম তালুকদারকে সদস্য সচিব করে ৮৫ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১ মে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ফেসবুক পেজ ও বিদ্যালয়ের মাধ্যমে নিবন্ধন ও যোগাযোগের ব্যবস্থা রাখা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...