1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রমযান আলী, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালিতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার ATN (CRM) বুথ  শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স শাখার নিচতলায় এই ATN (CRM) বুথ চালু করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান, ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আবিদুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র অফিসার এবং এটিএম বুথ ইনচার্জ রাকিবুল ইসলাম মিঠু সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই  গ্রহণ করা যাবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। রমজান আলীমধুখালী, ফরিদপুর।০১৯১১৭৮৩৯১৬তারিখ: ২৯/০৪/২৬ইং

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...