1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মানিকগঞ্জে বৈশাখী টিভির সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা

  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বৈশাখী টিভির সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।বুধবার (২৯ এপ্রিল) সকালে দেওয়া এক নিন্দা প্রস্তাবে টিআরইউ জানায়, মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা।সংগঠনের সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত কথিত মাদক ব্যবসায়ী আল আমিন হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে শিবালয় উপজেলার তেওতা এলাকায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদকের বিরুদ্ধে তার ফেসবুক ওয়ালে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক চিহ্নিত মাদক ব্যবসায়ী এ হামলা চালায়।ঘটনার সময় বাসার টিনের গেটে আঘাত করে ভাঙচুর করা হয়। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে রড হাতে দেখা যায় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...