1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাসমধুখালীতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে উপজেলা, পৌর,  ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দের মতবিিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬


রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)।
রবিবার (১০ মে) বিকাল ৫টায় উপজেলার ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু,সদস্য সচিব  শিমুল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিন, আইনুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, আকরাম হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মধুখালীতে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ এবং মাল্টিপারপাস হলরুম আধুনিকায়নের দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মধুখালী উপজেলা বিএনপির দাবি-দাওয়া বাস্তবায়নে আশ্বাস দেন এবং মধুখালী বাশির মধুখালীবাসীর উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...