1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

বহিষ্কৃত বিএনপি নেতার ছেলের বিরদ্ধে চাঁদাবাজি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ।

  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ইটভাটা শ্রমিক সরদারের ওপর হামলা ও এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শ্রমিকের স্ত্রী চায়না (৩৫) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাইমাইল গ্রামের আমিনুর (৩৬) খোলাপাড়া এলাকার কুদ্দুস কোম্পানির ইটভাটায় সরদার হিসেবে কাজ করেন। অভিযোগ অনুযায়ী, পলাশ, দেওয়ান সজিব, সবুজ, তুহিনসহ আরও অজ্ঞাত ৫-৬ জন দীর্ঘদিন ধরে আমিনুরের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।গত ৫ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রমিকদের বিল পরিশোধের জন্য এক লাখ টাকা নিয়ে সহকর্মী বিপ্লবকে সঙ্গে করে মোটরসাইকেলে বাইমাইল ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। এ সময় পুনরায় চাঁদা দাবি করা হলে আমিনুর তা দিতে অস্বীকৃতি জানান।অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বিপ্লবকে মারধর করা হলে তিনি লোকজন ডাকতে ঘটনাস্থল থেকে দৌড়ে যান। পরে প্রধান অভিযুক্ত পলাশের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমিনুরের মাথায় কোপ দিলে তার বাম কানের ওপরে গুরুতর জখম হয়। এরপর হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।হামলার সময় আমিনুরের কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আমিনুরকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।গত ০৫/০৫/২০২৬ ইং মংগলবারের ঘটনার প্রেক্ষিতে উল্লেখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ভুক্তভোগী আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি জানান: বাইমাইল এলাকার বহিষ্কৃত বিএনপি নেতা সেলিমের ছেলে পলাশ, তাদের একটি গ্যাং আছে যারা এলাকায় সর্বত্র বিচরণ করে বেড়ায় এবং এমন অপরাধ সংঘটিত করে আসছে। গত মংগলবার শ্রমিকদের পাওনা টাকা দেওয়ার উদ্দেশ্য ১ লক্ষ টাকা সাথে নিয়ে বের হলে তারা আমার পিছু নেয় এবং উল্লেখিত আসামীগন বাইমাল ব্রিজে আমায় এলোপাতাড়ি মারপিট করে আমায় উলংগ করে ফেলে এবং আমার সাথে থাকা মোবাইল ফোন সহ ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়, স্থানীয়রা এগিয়ে আসলে এক পর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করার পর পরই তারা আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমি বের হলেই আবার আমার উপর হামলা করবে, বর্তমান আমরা আমাদের পরিবার সহ সবাই আতংকে দিন পার করছি। ভুক্তভোগী আমিনুরের স্ত্রী চায়না বেগম বলেন: ঘটনার দিন রাতে ঘটনাস্থলে পুলিশ এসে টিটকারি দিয়ে কথা বলেন এবং এই মারামারি নাকি আওয়ামীলীগ বিএনপি হয়েছে বলে পুলিশ আশে পাশে জিজ্ঞাসা করেছেন। চায়না বেগম আরো বলেন আমরা লিখিত অভিযোগ করেছি, এ পর্যন্ত সিংগাইর থানা পুলিশ কেউ আসেনি, আমার স্বামী সহ আমার পরিবারের সবাই খুব ভয়ে আছি, অভিযুক্ত পলাশ গ্যাং তারা সব সময় আমার বাড়ির আশেপাশে দেশীয় অস্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বিচার চাই, প্রশাসনের সহযোগিতা চাই।ভুক্তভোগী আমিনুর ও তার স্ত্রীর বক্তব্য’র সত্যতা খুজতে আশে পাশে জিজ্ঞাসা করলে স্থানীয় কেউ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলে রাজি হয়নি। স্থানীয়রা কেনো মুখ খুলেনি? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে আমিনুর জানায়: বিবাদীরা রাজনৈতিক ছায়ায় আছেন, এবং তাদের দেখে স্থানীয়রা সবাই ভয় পায়, তাই এলাকাবাসী কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।খুজ নিয়ে জানা গেছে গত বছরে এ ঘটিনার ১ নং অভিযুক্তর বাবা সেলিম চাঁদাবাজির একটি মামলা জেল খেটেছে এবং বিষয়টি অনেক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সিংগাইর উপজেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন, সেই সেলিমের ছেলেই পলাশ যার বিরদ্ধে সিংগাইরের আবার চাঁদাবাজির এমন অভিযোগ নিয়ে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যতার জন্ম নিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের দাবী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতী দ্রুত ব্যাবস্থা নেওয়া হোক।ভুক্তভোগী আমিনুরের অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত ১ নং আসামী পলাশকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে চাঁদাবাজির বিষয় টা অস্বীকার করে পলাশ বলেন: বাদি পক্ষের আনিত অভিযোগের কোনো ঘটনাই ঘটেনি, এবং আপনাদে কাছে যে অভিযোগ দিয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।এ বিষয়ে সিংগাইর থানার পুলিশ ওসি মাজহারুল ইসলাম জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...