1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

চিফ হুইপের সঙ্গে বিডিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬


চিফ হুইপের সঙ্গে বিডিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১১ মে) সংসদ ভবনের এমপি হোস্টেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন চিত্র এবং পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিডিজেএ-এর কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বিডিজেএ-এর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’
এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব ও সদস্য তৌফিক মাহমুদ প্রমুখ।
সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...