1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

বাঘাইছড়িতে আশ্রয়নের সরকারি ঘর বিক্রি ,নকশা পরিবর্তন করে জমি দখলের অভিযোগ

  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। আশ্রয়ন প্রকল্পের অধিনে সুবিধাভোগীদের জন্য নির্মিত ২ টি সরকারি ঘর অবৈধভাবে ৪ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। একই সঙ্গে নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে । বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান মুঠো ফোনে জানান, অভিযোগের বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধাভোগীরা।এছাড়াও অভিযোগ রয়েছে, অনেকেই মূল নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে নিজেদের দখলে নিচ্ছেন। ফলে কলোনির সার্বিক পরিকল্পনা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...