1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত সুদীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, ইমামতি ও পবিত্র কুরআন শেখানোর নিঃস্বার্থ ব্যক্তিত্ব: গড়িয়াবুনিয়া বাজার জামে মসজিদের খতিব প্রাণপুরুষ আলহাজ্ব মাওলানা মো: মাকসুদুর রহমান। বেতাগীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সমবায় পুনর্গঠনের দাবি

  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

মো: মইনুল ইসলাম বাদল

পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ের একক বৃহত্তম সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর আবাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর-রুনি হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান সমবায় সমিতির পুনর্গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য গাযী আনোয়ার।সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর দপ্তর সম্পাদক আবু বকর, ডিইউজের নির্বাহী কমিটির সদস্য ফখরুল ইসলাম, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, ডিইউজে সদস্য রাসেল পাটোয়ারী,ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং এসএম তাজুল ইসলাম।বক্তারা বলেন, ডিইউজের নির্বাহী কমিটির মধ্যস্থতায় বর্তমানে কার্যরত সমবায় সমিতির সঙ্গে সমন্বয় করে পাশের জমি বরাদ্দ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। বিকল্প হিসেবে নতুন সমবায় সমিতি নিবন্ধনের মাধ্যমে আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও তারা উল্লেখ করেন।তারা আরও বলেন, বিদ্যমান সমিতি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে ডিইউজের আরও সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনা সম্ভব হবে।সভায় বক্তারা ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং-৩৫৫)-এর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, সমিতির প্রায় ৫০ জন সদস্য অতীতে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া জমি বিক্রি করে দিয়েছেন। এ কারণে সংশ্লিষ্ট সদস্যদের অব্যাহতি দিয়ে সমিতির অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন বর্তমান ডিইউজে নির্বাহী পরিষদের কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।এ লক্ষ্যে মনিটরিং সেল এবং বাস্তবায়ন বিষয়ক কমিটি নামে দুটি কমিটি গঠন করা হয়েছে।মনিটরিং সেলের সদস্যরা হলেন: বাছির জামাল, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), আবু বকর, আবুল কালাম, সালাহ উদ্দিন রাজ্জাক, ইকবাল মজুমদার তৌহিদ, এম মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ মজুমদার, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, ডিএম অমর, সাইরাস মাহমুদ, মেছবাহ শিমুল, ইলিয়াছ মাহমুদ, মো. হুমায়ুন কবির, মো. ফয়েজ উল্লাহ ভূইয়া মানিক এবং নুরুল হোসেন কাইয়ুম।বাস্তবায়ন বিষয়ক কমিটির সদস্যরা হলেন: গাযী আনোয়ার (সমন্বয়ক), কামরুল ইসলাম (সহ-সমন্বয়ক), তালুকদার রুমী (অভ্যন্তরীণ নিরীক্ষক), রফিক লিটন, ফখরুল ইসলাম, আবু হানিফ, আল আমিন, রফিক রাফি, জিয়াউর রহমান, এসএম রিয়েল, এসএম তাজুল ইসলাম এবং নোমান মোশারেফ।সভায় বিভিন্ন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...