1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

কালিয়াকৈরে পাগলা কুকুরের তাণ্ডবইকোনীটস লিমিটেডের কর্মীসহ আহত ১২,এলাকাবাসীর জরুরি হস্তক্ষেপ দাবি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আনিসুজ্জামান খোকন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুরসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ করে কুকুরের আক্রমণে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গার্মেন্টস কর্মী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা রয়েছেন।সবচেয়ে গুরুতর ঘটনাটি ঘটে বক্তারপুর এলাকায় অবস্থিত ইকোনীটস লিমিটেড (প্রাক্তন সমাহার সোয়েটার ফ্যাক্টরি) এর প্রধান ফটকের সামনে। সেখানে কর্মস্থলে যাওয়ার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হন প্রতিষ্ঠানের স্টোর বিভাগের এক কর্মচারী। এছাড়াও জোড়া ব্রিজ এলাকা, লতিফপুর, টিএন্ডটি রেললাইন সংলগ্ন স্থান এবং হাইটেক পার্ক ফ্লাইওভারের নিচে একাধিক কুকুরের হামলার ঘটনা ঘটে।আহতদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও সাধারণ পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাস্তায় কোনো কুকুর দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় অবাধে কুকুরের উপদ্রব বেড়ে চলেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে।এ অবস্থায় এলাকাবাসী কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা পাগলা কুকুরটিকে দ্রুত শনাক্ত করে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা মানবিক দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করে বলেন, “কোনো সুস্থ ও নিরীহ কুকুর যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়।”জনমনে বিরাজমান আতঙ্ক দূর করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ এখন সময়ের দাবি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...