1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

মানিকগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুল ইসলাম মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ) নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।অভিযানে গত ৭ মে ২০২৬ রাত ৭টা ৫০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ডেফলতলী এলাকার একটি ইট রাখার গদির ফাঁকা জায়গা থেকে মোঃ সিফাত আলী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিংগাইর উপজেলার নয়াবাড়ি এলাকার মৃত মামুন আলীর ছেলে।এ সময় তার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...