1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

মানিকগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ আটক ৪

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: আমিনুর ইসলাম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৮ মে ২০২৬ রাত ১১টা ২০ মিনিটে সদর থানাধীন বড় সুরুন্ডি এলাকায় মুকুলের নির্মাণাধীন ভবনের সামনে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে অভিযান চালায়। এসময় বাংগরা এলাকার মোঃ জাকির হোসেন সোহেল (২৮) ও বকঝুরি এলাকার মোঃ আব্দুল আলী (২৭) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সোহেলের কাছ থেকে ১০০ পিস এবং আব্দুল আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।একই দিনে রাত ১০টা ৪০ মিনিটে এসআই (নিঃ) আসাদ মিয়া এর নেতৃত্বে ডিবির আরেকটি দল শিবালয় থানার নীলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবুল কালাম আজাদ ওরফে আজাহার (৬১) এবং মোঃ মামুন সরদার (৪০) কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...