1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নিয়ে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: “

লেনদেন হবে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার।সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, এডিসি সুমন কৃষ্ণ হালদার এবং জুনিয়র অফিসার অনিক রহমান প্রমুখ।বক্তারা বলেন, “ ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে পূবালী ব্যাংক। এ সময় ক্যাশলেস সোসাইটির গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তরা।শুভ সমদ্দার স্টাফ রিপোর্টার (পিরোজপুর)

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...