1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিরা আইআইইউসি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্পিড ব্রেকার নির্মাণের একদিন পরই অপসারণ, পরিকল্পনা নিয়ে প্রশ্ন ট্রেইলার চালককে ‘ঘাতক’ আখ্যা নয়, সুষ্ঠু তদন্তের দাবি শ্রমিকদের ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ নভেম্বরে COP31 সম্মেলনে যাচ্ছেন বেতাগীর কৃতিসন্তান খাইরুল ইসলাম মুন্না, বিশ্বমঞ্চে তুলে ধরবেন উপকূলবাসীর জলবায়ু সংকট চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণে করণীয় নিয়ে মতবিনিময়, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রত্যয় কৃষি ব্যাংক মঞ্জুর হওয়া এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ বিকল্প অন্য উৎস হতে ঋণ গ্রহন করে বন্ধ হওয়া চার চা বাগানে শ্রমিকদের মজুরি ও রেশন দিল সিলেটে পূর্ব বিরোধের জেরে আগুন ও লুটপাটের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে মামলা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বাঁশখালীর এমপি জহিরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

০৩ ডিসেম্বর ২০২৫: আজ সন্ধ্যা সাতটার পর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...