1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার এসিল্যান্ড অফিসের ওমেদার এনামুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেতাগীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুর সদর থানার পুলিশের অভিযানে বিদেশি ২টি পিস্তলসহ দুই বন্ধু গ্রেফতার মেধাবী প্রজন্ম ও পড়ার টেবিলে ফেরা: আমাদের আগামীর অঙ্গীকার নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতপেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবায় আরও গতিশীল হওয়ার আহ্বান পুলিশ সুপারের বরিশালের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ, রাজশাহীতে শাশুড়ি-জামাতাসহ পরিবারের বিরুদ্ধে মামলা দাবি অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে পুলিশ-জনতার ঐক্যের আহ্বানমডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিতকিশোরগঞ্জ কোম্পানীগঞ্জে শিক্ষার্থী বলাৎকারের চেষ্টায় বৃদ্ধ আটক বন্যার্ত মানুষের পাশে আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ), বোয়ালখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ

সাভার এসিল্যান্ড অফিসের ওমেদার এনামুলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি- সাভার এসিল্যান্ড অফিসের মিসকেস শাখার ওমেদার এনামুলের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অগনিত টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এসিল্যান্ড-এর নাম ব্যবহার করে ভুক্তভোগী সেবা গ্রহণকারী সাধারণ জনগণকে নানাভাবে হয়রানি ও প্রতারণা করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে একাধিক ফ্লাটের মালিক হয়েছেন বলে অভিযোগে জানা গেছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি সাভার উপজেলার সামনে এবং ইউনাইটেড গার্ডেন সিটি সহ পৌরসভার বিভিন্ন প্রান্তে একাধিক ফ্ল্যাট ও জমিসহ অগনিত টাকার মালিক বনে গেছেন। অভিযোগে জানা যায়, কোন মিস কেস এর আদেশ এনামুলের চাহিদা বা দাবি মোতাবেক অর্থ না দিলে সেটি পাওয়া যায় না। কখনো কখনো তিনি দুই তিন মাসের চুক্তি করে মোটা অংকের টাকার বিনিময়ে মিসকেসের আদেশ সহ নামজারি করে থাকেন। যেটি ঐ অফিসের অনেকেই অবগত আছেন । তিনি বিভিন্ন ফন্দি ফিকির করে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে ভুক্তভোগীদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। এই দুর্নীতি ও অনিয়ম নিয়ে তার বিরুদ্ধে তদন্তের অনুরোধ করেছে ভুক্তভোগীরা। এছাড়াও, তার বিরুদ্ধে রয়েছে ঘনঘন বিদেশ সফরের অভিযোগ। স্বৈরাচার আওয়ামী লীগের আমলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগসাজসে এসব অপকর্ম করতেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের প্রশ্ন?সামান্য একজন ওমেদার হয়ে কিভাবে তিনি এত সম্পত্তির মালিক হলেন, সেটি অনেকের কাছে অজানা। তিনি দুর্নীতিতে এতটাই পারদর্শী যে অর্থের বিনিময়ে নিষ্পত্তিকৃত মিস কেসের নম্বর ব্যবহার করে সেই মামলাটির নম্বর পুনরায় একাধিক মামলায় ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে একাধিক ভুয়া আদেশ প্রদান করে মানুষের চরম ক্ষতি সাধন করছেন। এছাড়াও তিনি নিজ হাতে মিসকেসের ড্রাফ তৈরি করার নাম করিয়া ভুক্তভোগীদের নিকট অপপ্রচার করে আদেশের জন্য মোটা অংকের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এসিল্যান্ড তার লিখিত আদেশে তার কথামতো স্বাক্ষর করে দেন বলে তিনি সবার কাছে বলে বেড়ান। একাধিক ভুক্তভোগী জানান, বিশ্বস্ত মাধ্যমে তদন্ত করলে তার এই দুর্নীতি ও অপকর্মের দলিল বেরিয়ে আসবে। এ ব্যাপারে মিস কেসের ওমেদার এনামুলকে প্রশ্ন করলে তিনি জানান -কাজ যখন করি তখন তো একটু এদিক সেদিক হয়।আমার একাধিক ফ্ল্যাট না একটি ফ্ল্যাট আছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...